দেবিদ্বার প্রতিনিধি;
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক স্বাক্ষরিত প্রতিবাদ বার্তায় উত্থাপিত অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত একটি প্রতিবাদ বার্তায় দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী মাসুদ হাসানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজেই।
এক প্রতিবাদলিপিতে কাজী মাসুদ হাসান বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত প্রতিবাদ বার্তায় যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। কোনো প্রকার তথ্য যাচাই-বাছাই না করে একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন ও প্রচার করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের আগে সংশ্লিষ্ট তথ্য ও ঘটনার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।
ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে যথাযথ তথ্য যাচাই এবং সত্যতা নিশ্চিত করে আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রতিবাদকারী:
কাজী মাসুদ হাসান
সাবেক সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
দেবিদ্বার উপজেলা শাখা।