শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ;

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত




​মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

​কুমিল্লায় ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। শুধু শহর বা মহানগর এলাকা নয়, মশাবাহিত এই রোগ এখন আশঙ্কাজনকভাবে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
​স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার মধ্যে দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের একটি বড় অংশ বা প্রায় ৩৩ শতাংশই দাউদকান্দি উপজেলার বাসিন্দা। বিশেষ করে দাউদকান্দি সদরের দোনারচর এলাকাকে ডেঙ্গুর প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বৃষ্টির পানি জমে থাকার কারণে এডিস মশার বংশবিস্তার ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
​
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসকরা বলছেন, জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা বমির মতো উপসর্গ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
​
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জেলার প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
​বিশেষজ্ঞদের মতে, বসতবাড়ি ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার না করলে এবং মশার বিস্তার রোধে সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গুর এই ভয়াবহ প্রকোপ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews