মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী; শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি, মনোহরদীতে সংবর্ধিত নেপাল চন্দ্র দেবনাথ; কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা: নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন;

​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান:

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত




পিরোজপুর প্রতিনিধি ;

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পিরোজপুরে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নবগোপাল সাহা মহোদয়ের প্রত্যক্ষ নেতৃত্বে সদর থানাধীন বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজা সেবন এবং সংরক্ষণের অপরাধে হাতেনাতে চার মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করে তাৎক্ষণিক কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
​পরিদর্শক জনাব মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে গঠিত রেইডিং টীম আজ (১২ অক্টোবর ২০২৬) দিনব্যাপী পিরোজপুর সদর উপজেলার একাধিক স্পর্শকাতর ও চিহ্নিত স্থানে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃত ও দণ্ডপ্রাপ্ত আসামিরা: ​১.মোঃ সাব্বির (১৯), পিতা-মহারাজ হাওলাদার,শেখপারা পিরোজপুর। ২.মোঃমনির (৪২),পিতা-মরহুম নুরুল ইসলাম, বানারীপাড়া,বরিশাল।৩.মাহতাব মল্লিক(২৫),পিতা- মৃত সেলিম মল্লিক, নরখালী, পিরোজপুর। ৪.মোঃফাইজুর ইসলাম,পিতা-মৃত সালেক মাঝি,সাং-দক্ষিণ কৃষ্ণনগর, পিরোজপুর।

​অভিযানকালে আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ও গাঁজা) উদ্ধার করা হয়। অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নবগোপাল সাহা মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪টি পৃথক মামলা রুজু করেন। মামলায় গ্রেফতারকৃত প্রত্যেক আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামীদেরকে কড়া নিরাপত্তায় জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
​
​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানান,যুবসমাজ ও সমাজকে মাদকের ছবল থেকে মুক্ত করতে এ ধরনের কঠোর ও অভিযানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক না কেন,মাদকের সাথে সম্পৃক্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত পিরোজপুর গড়ার লক্ষ্যে নিয়মিত রেইড ও ভ্রাম্যমাণ আদালতের তদারকি আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews