রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা: নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন; মোহনপুরে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে তাপপ্রবাহে বাড়ছে আখের রসের চাহিদা; কুমিল্লার ‘ইংরেজ কবরস্থান’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরব সাক্ষী; পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: থানায় মামলা; নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ; যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান; নাজিরপুরে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; কুমিল্লার দুই শতাব্দীর ঐতিহ্য দারোগা বাড়ি মসজিদ; পিরোজপুরে বাবার দাফনে বাড়ি ফাঁকা থাকায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়; ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা;

কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা:

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত




“উত্তর বাজারে আড়তদার ও বরফকল মালিকদের নিয়ে সচেতনতা সভা”

​কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

জাতীয় সম্পদ ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মৎস্যজীবী, মাছের আড়তদার,ইজারদার ও বরফকল মালিকদের নিয়ে এক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে কাউখালী উত্তর বাজার মাছ বাজারের টলসেট ঘরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আরমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যজীবী, মাছ বিক্রেতা, পাইকারি আড়তদার এবং স্থানীয় বরফ মিলের মালিকগণ।
​সভায় নৌ পুলিশ কর্মকর্তা পরিদর্শক মোঃ আরমান হোসেন মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন কোনো অবস্থাতেই নদীতে নেমে মা ইলিশ ধরা যাবে না। যদি কেউ আইন অমান্য করে মা ইলিশ শিকার, বিক্রি,জমা বা পরিবহন করার চেষ্টা করে,তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​বিশেষ করে বরফকল মালিকদের উদ্দেশ্যে তিনি কঠোর ভাষায় নির্দেশ দিয়ে বলেন, “অভিযান চলাকালীন বরফকলগুলোতে ইলিশ মাছ সংরক্ষণের জন্য কোনো বরফ সরবরাহ বা প্রস্তুত করা যাবে না। অসাধু ব্যবসায়ীদের বরফ দিয়ে সহায়তা করলে বা অভিযানে বরফকলের জড়িত থাকার প্রমাণ মিললে বরফকল বন্ধসহ মালিকের বিরুদ্ধে সরাসরি মামলা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ বিন্দুমাত্র ছাড় দেবে না।”
​সভায় উপস্থিত মাছের আড়তদার,ইজারদার ও বরফকল মালিকগণ নৌ পুলিশের এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং নিষেধাজ্ঞা চলাকালীন সব ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews