শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: থানায় মামলা; নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ; যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান; নাজিরপুরে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; কুমিল্লার দুই শতাব্দীর ঐতিহ্য দারোগা বাড়ি মসজিদ; পিরোজপুরে বাবার দাফনে বাড়ি ফাঁকা থাকায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়; ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ; লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার; কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু; নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ;

পিরোজপুরে বাবার দাফনে বাড়ি ফাঁকা থাকায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়;

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত




‎
‎​পিরোজপুর প্রতিনিধি;
‎
‎পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় এক বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বাড়ির মালিকের দাবি—বাবার দাফন ও পারলৌকিক কাজের জন্য পরিবার নিয়ে পৈতৃক বাড়িতে থাকার সুযোগে তাঁর বসতঘর থেকে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং প্রায় এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন চুরি হয়েছে। চুরি যাওয়া মালামাল ও নগদ অর্থের মোট আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৬৫ হাজার টাকা।
‎​এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. মিজানুর রহমান খান (৪৮)।
‎​অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বাবা গত ৫ অক্টোবর সকালে মারা যান। খবর পেয়ে বাবার দাফন-কাফন ও পারিবারিক নিয়মকানুনের কাজে অংশ নিতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে পাশের পৈতৃক বাড়িতে চলে যান। এ সময় তাঁর নিজ বসতঘরটি তালাবদ্ধ ছিল।
‎​ঘটনার বর্ণনা দিয়ে মিজানুর রহমান জানান, বুধবার দুপুর দুইটার দিকে ব্যাংকের চেক বই নিতে তিনি নিজ ঘরে ফেরেন। ঘরে ঢুকেই আসবাবপত্র এলোমেলো দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে অনুসন্ধান করে ঘরের পেছনের দরজা ভাঙা ও খোলা দেখতে পান। বিষয়টি আশপাশের প্রতিবেশীদের জানালে তাঁরা এসে তল্লাশি চালান। এ সময় দেখা যায়, পেছনের কক্ষের স্টিলের আলমারিতে গচ্ছিত রাখা নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের গলার চেইন গায়েব হয়ে গেছে।
‎​মিজানুর রহমানের ধারণা, বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যবর্তী যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বসতবাড়ির পেছনের সিধ কেটে বা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। অপরাধীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় এ লিখিত অভিযোগ দেওয়া হয়।
‎​বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, “পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় দুপুরে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews