বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ; নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার; লালমনিরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত: হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন; ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন; মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন ; কাউখালীতে জেসমিন হত্যা: দ্বিতীয় স্বামী ১নং আসামী মানিক মাদারীপুর থেকে গ্রেপ্তার; ​কুসুমপুরা ১ নং ওয়ার্ড: জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলাম রাসেল; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা; কাউখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় মৃত উদ্ধার; কক্সবাজার সিটি কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে সেমিনার: স্থানীয় সমস্যা বিশ্লেষণে শিক্ষার্থীদের উৎসাহ; সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার; আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন;

মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ;

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত




মোঃ আবুরায়হান ইসলাম ;মোংলা উপজেলা প্রতিনিধি ;

মোংলায় যাত্রীবাহী পরিবহনের ইঞ্জিনের চেচিসে লুকিয়ে পাচারের সময় ৭৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-৬। আটক ব্যক্তিরা রংপুর সদর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসআরবি-৬ খুলনার উপপরিচালক (স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলার দিকে আসছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিবহনটির ওপর নজরদারি করা হয়।
পরে রাত দেড়টার দিকে পরিবহনটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়। এরপর পরিবহনের চালক, হেলপার ও অপর এক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবহনের পেছনের দিকের চেচিসে লুকিয়ে পাচার করে আনা ছয়টি কার্টনে থাকা ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পারভেজ, নুর আমিন ও আমিনুর রহমান নামে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন চালক, একজন হেলপার এবং অপরজন পাচারকারী চক্রের সদস্য বলে জানানো হয়েছে। তাদের সবার বাড়ি রংপুর সদরে।
এসআরবি-০৬ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, এর আগেও এই পরিবহনে গাঁজা পাচার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews