মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন; ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন; মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন ; কাউখালীতে জেসমিন হত্যা: দ্বিতীয় স্বামী ১নং আসামী মানিক মাদারীপুর থেকে গ্রেপ্তার; ​কুসুমপুরা ১ নং ওয়ার্ড: জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলাম রাসেল; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা; কাউখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় মৃত উদ্ধার; কক্সবাজার সিটি কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে সেমিনার: স্থানীয় সমস্যা বিশ্লেষণে শিক্ষার্থীদের উৎসাহ; সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার; আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন; কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা;

হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত




‎
‎​বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

‎​পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এ অপপ্রচারে মেতে উঠেছে বলে অভিযোগ করা হয়েছে।
‎​সম্প্রতি বেকুটিয়া সেতুর নিকটবর্তী এলাকায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে হেমায়েত উদ্দিন বেপারীকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু দুষ্কৃতকারী মিথ্যা তথ্য ও ছবি ছড়িয়ে দেয়।
‎​এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বক্তব্যে মো. হেমায়েত উদ্দিন বেপারী বলেন:
‎​”আমি শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি, পিরোজপুর সদর থানার সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য। গতদিন বেকুটিয়া ব্রিজের নিচে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমাকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু লোক মিথ্যা, বানানো ও অসামাজিক কথাবার্তা ছড়াচ্ছে। আমি আগামী নির্বাচনে শারিকতলা ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি এবং দল আমাকে সমর্থন দেবে বলে আশা করি। মূলত আমার এই রাজনৈতিক ও সামাজিক অবস্থান নষ্ট করার জন্যই ষড়যন্ত্রকারীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে এই মিথ্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
‎
‎​এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুশীল সমাজ ও নানা পেশার মানুষ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
‎​শারিকতলা দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মোনায়েম কবির বলেন, “হেমায়েত উদ্দিন বেপারী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে আসছেন। নির্বাচনে তার নিশ্চিত সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।”
‎​সাবেক সরকারি কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন বেপারী জানান, “একজন প্রবীণ ও সম্মানিত রাজনীতিবিদের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে খাটো করার চেষ্টা চরম অন্যায়। এর সঠিক তদন্ত হওয়া দরকার।”
‎​সাধারণ মানুষের পক্ষে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কৃষক মো. রিয়াজ শেখ বলেন, “হেমায়েত ভাই সব সময় আমাদের সাধারণ কৃষকদের সুখে-দুঃখে পাশে থাকেন। ফেসবুকের এসব ভুয়া অপপ্রচার চালিয়ে আমাদের কাছ থেকে তাকে আলাদা করা যাবে না।”
‎​ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews