রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় মৃত উদ্ধার; কক্সবাজার সিটি কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে সেমিনার: স্থানীয় সমস্যা বিশ্লেষণে শিক্ষার্থীদের উৎসাহ; সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার; আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন; কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ;

সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার;

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত




মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় জেলে নৌকা ডুবির ঘটনায় মোস্তফা মাঝি (৪৭) নামে এক জেলে নিহত হয়েছেন। গত শুক্রবার (২ অক্টোবর) আনুমানিক দুপুর ১টার দিকে চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে এই দুর্ঘটনা ঘটে।নিহত মোস্তফা মাঝি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। জানা যায়, ঘটনার সময় জেলে নৌকাটিতে ৩ জন জেলে ছিলেন। অজ্ঞাতনামা একটি কয়লাবাহী লাইটার জাহাজ বেপরোয়া গতিতে এসে তাদের জেলে নৌকাটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা একই গ্রামের রুহুল আমিনের ছেলে শুকুর আমিন (২২) ও পূর্ব ভিন্নাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সানাউল্লাহ সানি (১৯) সাঁতার কেটে কোনোমতে কূলে উঠে প্রাণে রক্ষা পান। কিন্তু নৌকার মাঝি মোস্তফা মাঝি নিখোঁজ হন।পরে অনেক খোঁজাখুঁজির পর ইন্দুরকানী ও গাতার খানের মাঝামাঝি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকার জেলেরা জানান, সুন্দরবনের নদীতে প্রায়ই বেপরোয়া গতিতে কয়লাবাহী জাহাজ চলাচল করে। রাত-দিন নিয়ম না মেনে চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। ঘাতক জাহাজটিকে আটক ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews