শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: থানায় মামলা; নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ; যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান; নাজিরপুরে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; কুমিল্লার দুই শতাব্দীর ঐতিহ্য দারোগা বাড়ি মসজিদ; পিরোজপুরে বাবার দাফনে বাড়ি ফাঁকা থাকায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়; ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ; লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার; কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু; নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ;

নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ;

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত




​মোঃ মাসুদ রানা (কুমিল্লা) :

নানীকে এক নজর দেখার আকুতি আর বুকভরা আশা নিয়ে সুদূর সিলেট থেকে ছুটে এসেছিলেন আরমান হোসেন (২৪)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে নানীর কাছে আর পৌঁছানো হলো না তাঁর। পথেই ঘাতক ট্রাকের চাপায় নিঃশেষ হয়ে গেল একটি তাজা প্রাণ, চুরমার হয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন।

​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাসস্ট্যান্ড সংলগ্ন রাসেল ব্রিকসের কাছে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে নানীর বাড়িতে আসার উদ্দেশ্যে রাতে সিলেট থেকে ট্রেনে চড়ে কুমিল্লায় পৌঁছান আরমান। সেখান থেকে শুক্রবার ভোররাতে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তিনি। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়‌কের পা‌শে ছিটকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আরমান হোসেন। এ দুর্ঘটনায় সিএনজি চালকও গুরুতর আহত হন।

​নিহত আরমান হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।

​হৃদয়বিদারক এই দুর্ঘটনার খবরে চরবাকর ছু‌টে আ‌সে আরমা‌নের স্বজনরা। তা‌দের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্বামী ও পুত্রহীন সত্তরোর্ধ্ব নানী রাবেয়া খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার কেউ ছিল না, এই নাতীটাই ছিল আমার শেষ ভরসা। সুযোগ পেলেই আমার খোঁজ নিতে ছুটে আসতো, ডাক্তারের কাছে নিয়ে যেতো। নানীর প্রতি তার ভালোবাসার কমতি ছিল না। আজ আমার সব শেষ হয়ে গেল, এখন আমাকে দেখার মতো আর কেউ রইল না।”

​এদিকে দুর্ঘটনার দীর্ঘক্ষণ আরমা‌নের মর‌দেহ সড়‌কে প‌ড়ে থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরবর্তীতে সকাল ১০টার দিকে দেবিদ্বার থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

​মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে এসেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews