মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন; ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন; মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন ; কাউখালীতে জেসমিন হত্যা: দ্বিতীয় স্বামী ১নং আসামী মানিক মাদারীপুর থেকে গ্রেপ্তার; ​কুসুমপুরা ১ নং ওয়ার্ড: জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলাম রাসেল; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা; কাউখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় মৃত উদ্ধার; কক্সবাজার সিটি কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে সেমিনার: স্থানীয় সমস্যা বিশ্লেষণে শিক্ষার্থীদের উৎসাহ; সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার; আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন; কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা;

মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা;

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত




আঃ কুদ্দুস খান, মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি;

“মা ইলিশ রক্ষা করি, সোনালি ইলিশে দেশ ভরি”—এই স্লোগানকে সামনে রেখে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা সফল করতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন স্থানে পথসভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বলেশ্বর নদীসহ উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলে ও স্থানীয় জনগণকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়।

আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময়ে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধ জাল ও নৌযান ব্যবহারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে উপকূলীয় এলাকায় ধারাবাহিকভাবে পথসভা করা হচ্ছে। এ সময় জেলেদের ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে হ্যান্ডবিল, ব্যানার ও ফেস্টুন বিতরণ করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, মঠবাড়িয়ার তুষখালী কাটাখাল, মাছুয়া, জলাঘাটা ও সাংরাইলসহ কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞার সময়ে অবৈধভাবে মা ইলিশ ধরার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় একটি সংঘবদ্ধ চক্র জেলেদের ব্যবহার করে নিষেধাজ্ঞা অমান্য করতে উৎসাহিত করে বলেও অভিযোগ রয়েছে। অতীতে অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ কারণে নিষেধাজ্ঞা চলাকালে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মৎস্য সম্পদের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং ইলিশের প্রাচুর্য নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ সফল করতে জেলে ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews