নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাছাইকৃত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা।
ঘোষিত তালিকায় উপজেলার ১০টি ইউনিয়নের জন্য ১০ জনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। দলীয় সূত্রে পাওয়া তালিকা অনুযায়ী, ইউনিয়নভিত্তিক প্রার্থীরা হলেন—
১. বলদিয়া ইউনিয়ন: মাওলানা মো. আবুল কালাম।
২. সোহাগদল ইউনিয়ন: মো. মাসুম বিল্লাহ।
৩. সদর ইউনিয়ন: মাওলানা আবুল কালাম আজাদ।
৪. আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন: মাওলানা নিজাম উদ্দিন।
৫. জলাবাড়ী ইউনিয়ন: মাওলানা মো. জহিরুল ইসলাম।
৬. দৈহারী ইউনিয়ন: মাওলানা আ. হালিম।
৭. গুয়ারেখা ইউনিয়ন: মাওলানা মো. মুহিব্বুল্লাহ।
৮. সমুদয়কাঠী ইউনিয়ন: প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
৯. সুটিয়াকাঠী ইউনিয়ন: মো. শরিফ আহসান।
১০. সারেংকাঠী ইউনিয়ন: মো. গোলাম আযম।
দলীয়ভাবে প্রার্থী বাছাইয়ের এ উদ্যোগকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামায়াতের সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম ও জনসংযোগ জোরদারের প্রস্তুতি নিচ্ছে দলটি।
তবে বাছাইকৃত প্রার্থীদের এ তালিকাই চূড়ান্ত মনোনয়ন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল ও নির্বাচনসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম।