শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ; লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার; কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু; নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ; নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার; লালমনিরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত: হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার;

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী;

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত




মোঃ মাসুদ রানা;

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজীবী।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে গঠিত খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি তথ্য অনুযায়ী, তিনি ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৬ সালের ১৯ মার্চ পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রবীণ ও খ্যাতিমান আইনজীবী ছিলেন। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। তাঁর রাজনৈতিক ও আইনজীবী জীবনে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন সময় তিনি কুমিল্লা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
শোক প্রকাশ
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং ব্যারিস্টার রিজভীউল হাসান মুন্সী।
তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁদের মতে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যু বিএনপির রাজনীতি, আইন অঙ্গন এবং দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনের অবদান দলীয় নেতাকর্মীসহ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews