শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ; লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার; কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু; নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ; নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার; লালমনিরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত: হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার;

​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা;

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত




​বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

​সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার ২ নম্বর কদমতলা ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে সশ্রদ্ধ শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট উদীয়মান সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন।
​এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ জাকির হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আচার নয়; এটি আবহমান বাংলার অসাম্প্রদায়িক কৃষ্টি, ঐতিহ্য এবং সামাজিক মেলবন্ধনের এক অনবদ্য প্রতীক। দুর্গোৎসবের মূল দর্শন হলো—সকল অশুভ, অন্যায় ও হিংসার বিরুদ্ধে শুভ, সত্য ও কল্যাণের জয়। এই পূণ্য উৎসবের আলো আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করবে—এটাই আমার প্রত্যাশা।”
​তিনি আরও বলেন, “পিরোজপুর সদরের ২ নম্বর কদমতলা ইউনিয়ন যুগে যুগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এসেছে। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ। এই শারদীয় দুর্গোৎসব প্রত্যেকের জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধির নতুন বার্তা নিয়ে আসুক।”
​সংবাদ বার্তায় তিনি ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে যাতে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের সচেতন ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি সকলের জন্য এক নিরাপদ ও আনন্দময় দুর্গোৎসবের শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews