রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন; মোহনপুরে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে তাপপ্রবাহে বাড়ছে আখের রসের চাহিদা; কুমিল্লার ‘ইংরেজ কবরস্থান’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরব সাক্ষী; পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: থানায় মামলা; নানীর সা‌থে শেষ দেখাটা হ‌লো না আরমা‌নের, সড়কেই গেল প্রাণ; যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান; নাজিরপুরে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; কুমিল্লার দুই শতাব্দীর ঐতিহ্য দারোগা বাড়ি মসজিদ; পিরোজপুরে বাবার দাফনে বাড়ি ফাঁকা থাকায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়; ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ;

সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন;

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত




স্টাফ রিপোর্টার;

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিপিজেএফ ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জওহর ইকবাল খান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমান, দৈনিক সমাবেশের নির্বাহী সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।

এ ছাড়া বক্তব্য দেন বিপিজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, মানবাধিকার সম্পাদক জাকিয়া হোসেন, সহসম্পাদক মরিয়ম আক্তার মারিয়া, শারমিন আক্তার ও ফয়সাল হাওলাদার। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রধান অতিথি জাহাঙ্গীর আলম প্রধান বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। তিনি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা মাহাবুব আলম বাবু সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। তাঁরা শাকিলের মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর নিঃশর্ত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews