সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী; শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি, মনোহরদীতে সংবর্ধিত নেপাল চন্দ্র দেবনাথ; কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা: নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন;

বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে;

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত




মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি;

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় কন্যা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং সমাজের সর্বক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা, মেধা ও প্রতিভা বিকাশ এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাও জরুরি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, উপযুক্ত শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ পেলে কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তাই বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং মেয়েদের সম্ভাবনা বিকাশের পথ সুগম করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews