বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত;

মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম;

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত




মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ‘মেধায় সমৃদ্ধ, মানবতায় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১:৩০ মিনিটের সময় কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।সভায় শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিকতা, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে আদর্শ নাগরিক হওয়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে।
পরে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় ইংরেজি, গণিত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ উপভোগ করেন এবং তাদের মেধা ও সৃজনশীলতা যাচাই করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব পরিদর্শন করে এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি মো. শুক্কুর আলীর সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও মনোমুগ্ধকর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ।
অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। তিনি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজনের একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক সফলতার চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেই সাথে তিনি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews