
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি ও একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পেরিয়ে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পোরশা থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পোরশার জুগিডাঙ্গা গ্রামের দুরুল হোদার ছেলে মো. জসিম (২৬), নিষ্কিনপুর গ্রামের গুল মোহাম্মাদের ছেলে মো. নুর আমিন (৩৯) এবং ডাহুকি ডাঙ্গাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে আতাউজ্জামান ওরফে জামান ওরফে আতাউর জামান (২৯)।পুলিশ সূত্রে জানা যায়, জসিম ও নুর আমিন পৃথক মাদক মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত। অপরদিকে, আতাউজ্জামান একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতদের বিধি অনুযায়ী আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২