মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত; নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে জঙ্গল-আগাছা,বাড়ছে নিরাপত্তা ঝুঁকি; রাজশাহী রেঞ্জে নওগাঁর হ্যাট্রিক সাফল্য: সেরা জেলা পুলিশ ও শ্রেষ্ঠ এসপি ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি; বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী;

মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত;

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১:০০ ঘটিকায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও নেতৃত্ব প্রদান করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোহনপুর।
সাঈদ রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল প্রশিক্ষিত কর্মী।
উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের কর্মীদের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে একটি বাস্তবিক মহড়া প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব না হলেও সঠিক সচেতনতা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলার নানা কৌশল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews