মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা; মনোহরদীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের সতর্কবার্তা, মাঠে ১৪১ জন; মোহনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত; নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে জঙ্গল-আগাছা,বাড়ছে নিরাপত্তা ঝুঁকি; রাজশাহী রেঞ্জে নওগাঁর হ্যাট্রিক সাফল্য: সেরা জেলা পুলিশ ও শ্রেষ্ঠ এসপি ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি; বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী;

নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা;

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আত্রাই ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. গোলজারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি কমানো, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews