শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ;

ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে;

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত




খামারি’ অ্যাপসে রোপা আমন ধানে সুষম সার প্রয়োগে উঠান বৈঠক অনুষ্ঠিত;

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার মোহনপুর (রাজশাহী):

রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া মাঠে ‘খামারি’ (Khamari) অ্যাপসের মাধ্যমে রোপা আমন ধানে সুষম মাত্রায় সার প্রয়োগ শীর্ষক এক বিশেষ উঠান বৈঠক ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কৃষকদের আধুনিক প্রযুক্তিভিত্তিক কৃষিতে অভ্যস্ত করতে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইং-এর মান্যবর পরিচালক জনাব মো: ওবায়দুর রহমান মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ‘খামারি’ অ্যাপসের মাধ্যমে মাটির ধরন অনুযায়ী সুষম মাত্রায় সার প্রয়োগ করলে একদিকে যেমন কৃষকের অপচয় ও উৎপাদন খরচ কমবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও রোপা আমনের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব ড. মো: আজিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
জনাব মোস্তফা কামাল হোসেন, সম্মানিত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলা।
জনাব ড. মো: আবু জাফর আল মুনছুর, উপপরিচালক (মনিটরিং), সরেজমিন উইং, খামারবাড়ি, ঢাকা।
ড. আব্দুল মজিদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), রাজশাহী জেলা।
জনাব কামরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, মোহনপুর।
জনাব আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার, বাঘা।
জনাব মো: মোমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার, মোহনপুর।
জনাব শুভ ভৌমিক, কৃষি সম্প্রসারণ অফিসার, মোহনপুর।
এছাড়াও উক্ত উঠান বৈঠকে মোহনপুর উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং চান্দোপাড়া গ্রামের বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন।
উঠান বৈঠক শেষে প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ চান্দোপাড়া মাঠে ‘খামারি’ অ্যাপসের নির্দেশনা মেনে তৈরি করা রোপা আমন ধানের প্রদর্শনী প্লট (Demonstration Plot) সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিচালিত বৃক্ষরোপণ কার্যক্রম ঘুরে দেখেন এবং রোপণকৃত চারার সার্বিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews