শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা;

আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি;

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৫ অক্টোবর রাতে আত্রাই থানাধীন আঞ্চলিক সড়কের একটি পুলিশ চেকপোস্টে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে সন্দেহজনক একটি চার্জার অটোরিকশা তল্লাশির সময় চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের সদস্যরা।

জিজ্ঞাসাবাদে আটক নাসির উদ্দিন সাগর অটোরিকশাটি চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি নাটোর জেলার তেবাড়িয়া এলাকার মো. ইব্রাহিম হোসেন জাকিরের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নাটোরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাতনামা দুই-তিনজনের সহায়তায় অটোরিকশাটি চুরি করে নিয়ে আসেন তিনি।

পরে অটোরিকশার মালিক নাটোরের নারায়ণকান্দি এলাকার মো. লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আত্রাই থানায় ১৬ অক্টোবর মামলা নম্বর ১৩, দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যানবাহন ও অপরাধ প্রতিরোধে রাতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews