বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ; নিজেদের সংখ্যালঘু ভাববেন না, সবার সমান অধিকার রয়েছে’— স্বাস্থ্যমন্ত্রী; পদ্মায় নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড, জাল ধ্বংস; কাউখালীতে মন্দিরের মাঠসংলগ্ন গাছে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; শারদীয় দুর্গোৎসব ও জনসভা উপলক্ষে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল; একদিনের পরিচয়, সারাজীবনের অপমান; গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ; এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা; যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত; বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা: কৃষকের নতুন আশার দুয়ার খুলে দিয়েছে গভীর নলকূপ ; সংবাদ প্রকাশের পর জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ; এনসিপির” এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন; মনোহরদীতে এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারি ও গৃহস্থরা; নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা; সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত; দুর্গোৎসবে কোটি টাকার আয়োজন; সাংবাদিকদের হেনস্তার জন্য দায়ী কি সাংবাদিকরাই?

মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়;

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত




মোঃ আবুরায়হান ইসলাম ;মোংলা উপজেলা প্রতিনিধি ;

মোংলায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান। ২০ অক্টোবর মঙ্গলবার বিকালে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে পূজায় আগত সনাতনীদের সাথে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

পরে শারদীয় পূজা উৎসবে কোস্টগার্ডের নিরাপত্তার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখাসহ যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে পূজার শুরু থেকেই ৩,৫০০ জন কোস্ট গার্ড সদস্য নিয়োজিত রয়েছে। আপনারা অবগত আছেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় আমরা মোট ১৪৪ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি।

হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরো বলেন, প্রতিমা বিসর্জনের সময়ে আপনারা দয়া করে সতর্ক থাকবেন এবং প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। এছাড়াও যেকোন অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করবেন, আমরা দ্রুত পদক্ষেপ নেব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews