বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ; নিজেদের সংখ্যালঘু ভাববেন না, সবার সমান অধিকার রয়েছে’— স্বাস্থ্যমন্ত্রী; পদ্মায় নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড, জাল ধ্বংস; কাউখালীতে মন্দিরের মাঠসংলগ্ন গাছে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; শারদীয় দুর্গোৎসব ও জনসভা উপলক্ষে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল; একদিনের পরিচয়, সারাজীবনের অপমান; গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ; এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা; যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত; বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা: কৃষকের নতুন আশার দুয়ার খুলে দিয়েছে গভীর নলকূপ ; সংবাদ প্রকাশের পর জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ; এনসিপির” এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন; মনোহরদীতে এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারি ও গৃহস্থরা; নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা; সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত; দুর্গোৎসবে কোটি টাকার আয়োজন; সাংবাদিকদের হেনস্তার জন্য দায়ী কি সাংবাদিকরাই?

ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল;

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত




দেবিদ্বার প্রতিনিধি:

মা-বাবা ছোট দুটি শব্দ হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর মমতা, স্নেহ, ভালোবাসা ও আত্মত্যাগের বন্ধন। সন্তানদের সুখের জন্য মা-বাবা জীবনের অসংখ্য শখ-আহ্লাদ, আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন বিসর্জন দেন। তাঁদের ঋণ কখনো শোধ করার নয়। মা-বাবাকে হারানোর বেদনা কতটা গভীর, তা কেবল তাঁরাই অনুভব করতে পারেন, যাঁরা এই প্রিয় মানুষ দুটিকে চিরদিনের জন্য হারিয়েছেন। তাঁদের শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়।
প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনায় বিশিষ্ট ব্যবসায়ী ও নিউমার্কেটের সার ব্যবসায়ী আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে দেবিদ্বার উপজেলার চান্দিনা রোডে অবস্থিত সৌখিন ফার্নিচারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাংবাদিক, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. সাইফুদ্দিন রনি, দেবিদ্বার উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম, বাংলাবাজার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাজী ফারুক হোসাইন জনি, বিজয় টিভির দেবিদ্বার প্রতিনিধি ডা. এনামুল হক, চ্যানেল এস-এর আরিফুল ইসলাম সরকার, অগ্রযাত্রা প্রতিদিনের কুমিল্লা উত্তর প্রতিনিধি আব্দুল্লাহ সামি, সাংবাদিক ওমর ফারুক, ফখরুল ইসলাম সাগর, কিবরিয়া, সাগরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অন্যান্য অতিথিরা।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশবাসী ও উপস্থিত সবার কল্যাণ, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করা হয়।
মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন—এ কামনা করেন উপস্থিত সবাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews