শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ; ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়;

জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন;

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত




মাসুদুর রহমান; জামালপুর প্রতিনিধি:

জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর বিশেষ দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এর আগে বুধবার (২১ অক্টোবর) সকালে জামালপুর শহরের গেটপাড় এলাকায় এবং বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরের কম্পপুর মধ্যপাড়া এলাকায় কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।

কম্পপুর মধ্যপাড়া এলাকায় হামিদ শাহ মাজার বাউল সংস্থা ও বাংলাদেশ বাউল সমিতি জামালপুর সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক মাসুদুর রহমান দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি, দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক প্রলয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বাউল সমিতি জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ১৯৯৭ সালের ২১ অক্টোবর জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের ধানাটা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাসুদুর রহমান। তাঁর বাবা মোজাম্মেল হক ও মা কমলা বেগম। তিনি আরামনগর কামিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। পরে ঢাকা তেজগাঁও কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত ঢাকা মেট্রোপলিস ল কলেজে অধ্যয়নরত রয়েছেন।

২০১৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন মাসুদুর রহমান। কর্মজীবনের শুরুতে সরিষাবাড়ীতে বাংলা টিভি, মুভি বাংলা টিভি ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে ঢাকায় মুভি বাংলা টিভিতে বিনোদন বিভাগের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ঢাকা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছিলেন। বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য একাধিকবার সম্মাননা, সনদ ও পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে জন্মদিন উপলক্ষে ২২ অক্টোবর রাতে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জামালপুর জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ফজলুল হক, জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বৈদেশী, দপ্তর সম্পাদক কুব্বত আলী, অর্থ সম্পাদক হুমায়ুন সরকার, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সদর শাখার সভাপতি সোবহান, সিনিয়র সহসভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তা ও রাজ্জাক। এ ছাড়া শাহ জামাল মাজারের দেলোয়ার হোসেন মামুন, শাহজাদা সাহা, অন্তর বাউল মিডিয়ার মালিক ও ক্যামেরাম্যান মোশারফ, সাগরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতা জীবনে সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে গিয়ে একাধিকবার মিথ্যা মামলায় কারাবাস ও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি এসব মামলায় অব্যাহতি পেয়েছেন।

জন্মদিন উপলক্ষে সাংবাদিক মাসুদুর রহমান সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। একই সঙ্গে তাঁর বাবা-মায়ের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews