1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেলকুচি উপজেলা (BMSF) শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান; সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে  অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড ; মাদারীপুর জেলার ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার; আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ; কাউখালীতে দিনব্যাপি পুলিশের অভিযান: আইনশৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি; পিরোজপুরে ইলেকট্রিশিয়ানদের নিয়ে MEP গ্রুপের মতবিনিময় সভা; নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত; আত্রাইয়ের বড়শিমলাতে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম; মোংলায় অবৈধ ভাবে জালানি ও ভোজ্য তেল মজুদ করায় গোডাউনে র‌্যাবের অভিযান; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা;

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেলকুচি উপজেলা (BMSF) শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পঠিত

হাসমত সরকার
সিরাজগঞ্জ প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেলকুচি উপজেলা (BMSF) শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে । ১২ এপ্রিল (রবিবার) বিকেল ৪:১০ ঘটিকায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান স্মারকলিপিটি গ্রহণ করেন । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা। বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।
বিএমএসএফ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মো: সোহরাওয়ার্দী হোসেন, সাধারণ সম্পাদক মো: হাসমত , সাংগঠনিক সম্পাদক মো: রানা, দপ্তর সম্পাদক মোছা: রিমা ইসলাম, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ সাইম সহ তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews