1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; রাণীনগর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত; আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, আত্মহত্যার সন্দেহ; জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেলকুচি উপজেলা (BMSF) শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান; সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে  অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড ; মাদারীপুর জেলার ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার; আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ; কাউখালীতে দিনব্যাপি পুলিশের অভিযান: আইনশৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি; পিরোজপুরে ইলেকট্রিশিয়ানদের নিয়ে MEP গ্রুপের মতবিনিময় সভা; নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত;

বন্দরে ক্যালসিয়াম কার্বনেটের ঘোষণায় এল ডেক্সট্রোজ-গুঁড়া দুধ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা চারটি কনটেইনার থেকে প্রায় ২৮ টন গুঁড়া দুধ এবং ৪০ টন ডেক্সট্রোজ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এতে করে প্রায় এক কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দেওয়া হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার পুরানা পল্টনের প্রতিষ্ঠান জিওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চার কনটেইনার ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দেয়। চালানটি খালাসের জন্য গত ১১ সেপ্টেম্বর বিল অব অ্যান্ট্রি দাখিল করে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সটেনডেট ইউনাইটেড এজেন্সি লিমিটেড। কিন্তু, চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে কাস্টমসের এআইআর শাখা। এ কারণে গত ১৮ সেপ্টেম্বর অ্যাসাকুইডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি লক করে দেওয়া হয়। এরপর ১৯ সেপ্টেম্বর চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষিত ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে একই প্রকৃতি ও একই প্রিন্টের বস্তায় প্রায় ২ হাজার ৮০০ বস্তা ভিন্ন পণ্য পাওয়া যায়। এসব বস্তায় প্রায় ২৮ টন গুঁড়া দুধ এবং ৪০ টন ডেক্সট্রোজ রয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়ের করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews