1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার;

মোংলা উপজেলায় চলছে ভোট, নেই ভোটারদের লাইন;

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মোংলা উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৮টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

এ উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৪৭৭, মহিলা ভোটার ৫৯ হাজার ৯৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩ জন। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মোংলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।

এ উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটার উপস্থিতি কম। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। ভোটকেন্দ্রে আগতদের মধ্যে পুরুষ ও নারীদের উপস্থিত একেবারের কম দেখা গেছে।

মোংলা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিটি কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে প্রস্তুতি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে।

বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার, ব্যাটালিয়ন আনসার, র‍্যাব ও পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। কোনো রকম অনিয়ম হলে বিধি অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews