রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, অসহায়দের অনুদান ও কৃষি উপকরণ বিতরণ;

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ;
নওগাঁ জেলা প্রতিনিধি:

“উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় উপকারভোগীদের মাঝে জনপ্রতি ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন। এছাড়াও গরীব অসহায় দের মাঝে টিন ও কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কৃষির আধুনিকায়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews