শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের দাবি;

  • Update Time : রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • ১৯৯ বার পঠিত




মোঃ মাসুদ রানা রানা ;কুমিল্লা জেলা প্রতিনিধি ;

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লভপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগের সরকারের আমলেও প্রতিষ্ঠানটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, বর্তমান ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে স্বাভাবিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে দ্রুত একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, মাদ্রাসাটির শ্রেণিকক্ষগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই টিনের ছাদ চুইয়ে পানি পড়ে, তখন পাঠদান বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকরা। আবার প্রচণ্ড গরমে টিনের চালের অতিরিক্ত তাপে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসে পাঠ গ্রহণ করা কষ্টকর হয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হলেও বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা দেখে মনে হয়, দীর্ঘদিন ধরে এখানে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

এ অবস্থায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জন্য দ্রুত একটি আধুনিক পাকা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।
ডাকঘর: বল্লভপুর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা।
EIIN: 105643

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews