সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক;

জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত




“সততা ও দক্ষতার স্বীকৃতি এবং জনবান্ধব পুলিশিংয়ের তাগিদ”

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

জেলা পুলিশ,পিরোজপুরের মাসিক কল্যাণ সভা গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)মোঃ মোকছেদুল মমিন।
​সভায় উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্স সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
​পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে সভায় পুলিশ সুপার বলেন—
​”পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতে নিয়মিত ছুটি প্রদান, উন্নত আবাসন,পরিচ্ছন্নতা, যথোপযুক্ত চিকিৎসাসেবা এবং মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি প্রত্যেক সদস্যকে শৃঙ্খলা,নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। দেশপ্রেম,পেশাদারিত্ব,নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”
​কল্যাণ সভার শেষ অংশে অর্পিত দায়িত্ব পালনে বিশেষ অবদান,দক্ষতা,সততা ও কাজের যোগ্যতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কাউখালী থানায় নিয়োজিত ডিএসবি (জেলা গোয়েন্দা শাখা) কর্মকর্তা মোঃ মাহবুব হোসেনকে বিশেষ সম্মাননা পুরস্কার হিসেবে সনদ প্রদান করেন পুলিশ সুপার।

​উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল)প্রণয় রায়,জেলার সকল থানার অফিসার ইনচার্জ(ওসি), ট্রাফিক ইনচার্জ,কোর্ট ইন্সপেক্টর,আরআই (পুলিশ লাইন্স)আরও-১(রিজার্ভ অফিস)সিভিল স্টাফ এবং পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews