রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু;

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত




​মো: সোহরাওয়ার্দী হোসেন
স্টাফ রিপোর্টার;

​নোয়াখালী সদর উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আসছে নতুন পরিবর্তনের হাওয়া। ‘উন্নয়নের জন্য সঠিক নেতৃত্ব চাই—আপনাদের দোয়া ও সমর্থন আমার শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: নূরনবী টিপু। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে সততা, তরুণ নেতৃত্ব ও জনসেবাকে মূল মন্ত্র হিসেবে বেছে নেওয়ায় তাঁর গণসংযোগে যোগ হয়েছে সর্বজনীন গ্রহণযোগ্যতা।
​রূপরেখা ও ইশতেহারের মূল প্রতিপাদ্য
​সর্বজনীন গ্রহণযোগ্যতা: বিভাজনহীন রাজনীতির স্বপ্ন নিয়ে মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসা পাচ্ছেন টিপু।
​কৃষক ও শ্রমিকের অধিকার: কৃষি, মৎস্যজীবী, দিনমজুর ও শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার সুরক্ষা এবং সরকারি প্রণোদনায় জিরো টলারেন্স নীতি।
​মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: আইনপ্রয়োগকারী সংস্থার পাশাপাশি যুবসমাজকে সম্পৃক্ত করে গ্রামভিত্তিক পাহারা ও সচেতনতামূলক কমিটি গঠন।
​অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন: কাঁচা রাস্তা সংস্কার, অভ্যন্তরীণ ড্রেনেজ, কালভার্ট নির্মাণ এবং মসজিদ-মাদ্রাসা ও শ্মশান/কবরস্থান সংস্কারের সুনির্দিষ্ট পরিকল্পনা।
​জনতার কণ্ঠস্বর
​কৃষক ও শ্রমিক আসলাম: “নূরনবী ভাই আমাদের ঘরের মানুষ। তিনি রোদে পোড়া কষ্ট বোঝেন। উনি এলে জুলুম-অবহেলা থাকবে না।”
​বয়স্ক মহিলা জুলেখা বেগম: “বুড়া বয়সে ওনি খোঁজখবর নিছেন। চেয়ারম্যান অইলে ভাতা নিয়ে আর ঘুরতে হবে না।”
​বিধবা মহিলা আসমা খাতুন: “স্বামী হারানোর পর কেউ খোঁজ নেয়নি। নূরনবী ভাই আমাদের অধিকার মাইরা খাবেন না—এই ভরসা আছে।”
​প্রার্থীর অঙ্গীকার
​চেয়ারম্যান পদপ্রার্থী মো: নূরনবী টিপু বলেন,
​“আমি রাজা বা শাসক নই, আপনাদের সন্তান ও সেবক হতে চাই। কৃষক-শ্রমিক-মজুর থেকে শুরু করে মা-বোনদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমার ঈমানী দায়িত্ব। নির্বাচিত হলে কাদির হানিফকে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং উন্নত রোল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews