সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও;

পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি;

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত




​জেলা প্রতিনিধি, পিরোজপুর:

​পিরোজপুর আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য উপস্থিতি এবং বিশৃঙ্খলা সৃষ্টির খবরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
​বিক্ষোভকারীদের দাবি, পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ সভাপতি জিদান আহমেদ জসিম, যুবলীগ নেতা বাদল এবং নাসিরসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
​এই খবর ছড়িয়ে পড়লে অস্থিতিশীলতা রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপির এসব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান গ্রহণ করেন। অবস্থান কর্মসূচিকালে তারা আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
​কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা রাজপথে আছি। কোনো সন্ত্রাসী তৎপরতা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল জায়গায় এরা কীভাবে এখনো অবস্থান পায়, সে বিষয়ে আমরা প্রশাসনের তীব্র দৃষ্টি আকর্ষণ করছি।”
​কর্মসূচি চলাকালে আদালত প্রাঙ্গণ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
​সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা এবং অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews