রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ;

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ;

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত




মো: সোহরাওয়ার্দী হোসেন; সিরাজগঞ্জ প্রতিনিধি :

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্থানীয় উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই সেপ্টেম্বর শনিবার সকালে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
সভায় বক্তারা তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলার অর্থনৈতিক সম্ভাবনা, নদীভাঙন কবলিত চরাঞ্চলের মানুষের দুর্ভোগ, অবকাঠামোগত সমস্যা এবং তৃণমূলের মানুষের অধিকারের কথা নিরপেক্ষভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সাংবাদিকদের সাথে বেলকুচি থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামানের পরিচিতি ও মতবিনিময় হয়, মতবিনিময় কালে তরুণ প্রজন্মকে কিভাবে মাদক থেকে রক্ষা করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়। পাশাপাশি অপসাংবাদিকতা প্রতিরোধ,পেশাগত মর্যাদা রক্ষা ও স্থানীয় প্রশাসনের সাথে ইতিবাচক সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এমনকি ইভটিজিং, বাল্যবিয়ে রোধে সবাইকে সতর্ক থেকে সমাজকে সংগঠিত করে ছাত্র তরুণ প্রজন্মকে সঠিক পথে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সিনিয়র সহসভাপতি মোঃ আতিকুর রহমান খন্দকার, সহসভাপতি মোঃ আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, স্বাস্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তারেক রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক রিমা খাতুন, কার্য নির্বাহী সদস্য মোঃ রানা সরকার। পরিশেষে এলাকার উন্নয়নে সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews