শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় বাড়ছে লোডশেডিং বাড়ছে জনগণের দুর্ভোগ ; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ তরুণ হাতেনাতে গ্রেফতার; মোংলায় উপকূলীয় অভিযাত্রার সংহতি সমাবেশ; নওগাঁর আত্রাইয়ে সামাজিক বনায়ন কর্মসূচি, রোপণ করা হলো ৫ হাজার চারা; নওগাঁয় বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন সাজ্জাদ হোসেন; বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ; কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৬ পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার; গাছ লাগানো সদকায়ে জারিয়ার আমল কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের ২১ বছরের সামাজিক কার্যক্রম; পটুয়াখালীর আমখোলা বাজারে ‘ইসপা”এনজিওর নতুন শাখার উদ্বোধন; আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত;

সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত




মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকারকে গুরুত্ব দিতে হবে। কয়লাসহ জীবাশ্ম জ্বালানি পরিবেশ, জলবায়ু ও প্রাণ-প্রকৃতির জন্য ক্ষতিকর। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি অর্থনৈতিক ভাবেও সাশ্রয়ী না। খাসজমি, স্কুল-কলেজ-হাসপাতাল, রেললাইনের পাশে সোলার এনার্জি পার্ক বা সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মান-স্থাপন ও প্রসার ঘটাতে হবে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইন কর্মসুচির অংশ হিসেবে মাসফিকুল হাসান’র শ্যামনগর থেকে টেকনাফ পর্যন্ত উপকূলে একক পদযাত্রাকে স্বাগত ও সংহতি প্রকাশ করে আয়োজিত মানববন্ধনের সমাবেশে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা একক পদযাত্রাকে সংহতি জানিয়ে এ মানববন্ধন, পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ৭টায় মানববন্ধন ও সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এসময়ে বক্তৃতা করেন কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি, ধরা’র নেত্রী কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার রত্না শেখ, ক্লাইমেট এ্যাকশন ফোরাম’র আবু হাসান, সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসান, শ্রমিক নেতা মিজানুর রহমান প্রমূখ। সভাপতির বক্তব্যে ধরা’র কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন দেশের জ্বালানি সংকটের সমাধান করতে হলে এই মুহুর্তে নবায়নযোগ্য জ্বালানির ওপর সরকারকে জোর দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির আমদানি পণ্য ও যন্ত্রাংশের ওপর থেকে সকল ধরনের শুল্ক-কর প্রত্যহার করতে হবে। পরিবেশ ও জলবায়ু বিপর্যয় রোধে সবুজ জ্বালানি রূপান্তরে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি বলেন কয়লাসহ জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর। নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। উল্লেখ্য
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই (Renewables Now)’ প্রচারাভিযানের বার্তা নিয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে বাংলাদেশের উপকূল ধরে পদযাত্রা শুরু করেছেন মাসফিকুল হাসান টনি। জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শুরু হওয়া এই ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ শ্যামনগরের পাঁচ নদীর মুখ থেকে শুরু হয়ে প্রায় ১৯ দিন ধরে চলবে এই অভিযাত্রা। উপকূল ধরে হাটার এই অভিযাত্রা কক্সবাজারের টেকনাফ’র শাহপরীর দ্বীপে গিয়ে এই অভিযাত্রার শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর নেতৃত্বে ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘Renewables Now’ প্রচারাভিযানের অংশ হিসেবে মাসফিকুল হাসান টনি হাটছেন।
পরিকল্পনা অনুযায়ী মাসফিকুল হাসান টনি একক পদযাত্রা করে বেদকাশি, কয়রা, নলিয়ান, দাকোপ, বাণিশান্তা হয়ে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে মোংলা পৌছান। মাসফিকুল হাসান মোংলা পৌছালে তাকে ফুলের মালা পরিয়ে এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানান বনজীবী, জেলে, বাওয়ালি-মাওয়ালি ও পরিবেশকর্মীরা। মোংলায় রাত্রিযাপন শেষে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কোস্টাল ট্রাভার্স টনি চিলা বাজার থেকে একক পদযাত্রাটি আবার শুরু করেন। নবায়নযোগ্য জ্বালানি, সুপেয় পানি এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে তার এই একক পদযাত্রা মোড়েলগঞ্জ, শরণখোলা, পিরোজপুর, বরগুনা পাথরঘাটা, কুয়াকাটা, চরফ্যাশন, নোয়াখালী, চট্টগ্রাম, বাঁশখালী, কক্সবাজার, টেকনাফ অতিক্রম করে শাহপরীর দ্বীপে শেষ হবে বলে ধরা’র নেতৃবৃন্দ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews