
মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের জয়রামপুর গ্রামের কৃতি সন্তান, উদীয়মান ও প্রতিভাবান জাদু শিল্পী মোহন ‘বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভল ২০২৬’-এ বিশেষ সম্মাননা অর্জন করেছেন। সম্মিলিত জাদু শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদু শিল্পী মোহনের হাতে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউল করিম।
ব্যক্তিগত ও সামাজিক অঙ্গনেও জাদু শিল্পী মোহন সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তিনি নরিনা ইউনিয়ন শাখা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে জয়রামপুর গ্রাম ও নরিনা ইউনিয়নসহ পুরো শাহজাদপুর উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।
এলাকার মুরব্বি ও শুভাকাঙ্ক্ষীরা জানান, মোহন তার জাদুকরী প্রতিভার মাধ্যমে শুধু নিজের বা পরিবারের নয়, বরং পুরো শাহজাদপুর, নরিনা ইউনিয়ন এবং জয়রামপুর গ্রামের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছেন। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে তিনি তার সাধনা ও মেধার জোরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম তুলে ধরবেন।
আমাদের স্নেহের ছোট ভাই জাদু শিল্পী মোহনের এই গৌরবোজ্জ্বল অর্জনে আমরা সবাই আনন্দিত ও গর্বিত। তার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং জাদুকরী পথচলার আরও বড় অর্জন কামনা করি।