সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি;

কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার;

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন; কাউখালী(পিরোজপুর);

পিরোজপুরের কাউখালী থানায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,কাউখালী থানার এএসআই (নিঃ) শুক্কুর মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নন-জিআর মামলা নং-৭৪/২২ (কাউ)এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলমগীর হাওলাদার (৩৫)-কে গ্রেফতার করেন। তিনি উপজেলার ধাবরী গ্রামের বারেক হাওলাদারের ছেলে।
অপরদিকে,এসআই (নিঃ) মাসুদ আল মামুনের নেতৃত্বে পৃথক অভিযানে সিআর মামলা নং-৫৭৩/২৪ (ঝাল)-এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোসাঃ রাজিয়া বেগমকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পূর্ব আমড়াঝুড়ি গ্রামের মোঃ কামাল হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানিয়েছে,গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় নিয়মিত আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধী যে-ই হোক,তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews