বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন;

‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎;

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত





বিশেষ প্রতিবেদন ;

‎ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:

‎ব্রিজ আছে, কিন্তু রাস্তা নেই। তাই কোটি টাকা ব্যায়ে পাকা সেতু নির্মাণের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও সেটি ব্যবহার করতে পারছেন না পাবনার ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের দহপাড়া এলাকার মানুষ। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ।

‎স্থানীয়রা জানান, স্থানীয় দহপাড়া খালের ওপর নির্মিত সেতুটি দুই পাড়ের মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ এই পথে চলাচল করেন। এর মধ্যে রয়েছে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি ও সাধারণ মানুষ। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এই সেতুটি কার্যত অচল হয়ে পড়ে আছে।

‎সরজমিন দেখা যায়, গুমানী নদী থেকে একটি খাল বের হয়ে চলনবিলের দিকে চলে গেছে। খালটি দুই পাশের গ্রামগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছে। মানুষের চলাচলের সুবিধার্থে সেখানে নির্মাণ করা হয়েছে পাকা সেতু। সেতুর পূর্ব পাশে রয়েছে দহপাড়া, দেওভোগ ও বাঙ্গাবাড়িয়া গ্রাম ; দহপাড়া জামে মসজিদ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়। পশ্চিম পাশে রয়েছে দহপাড়া ও দেওভোগ গ্রামের বাকি অংশ, লক্ষীকোল গ্রামসহ একাধিক জনবসতি। পশ্চিম পাশে রয়েছে দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।

‎সেতুর দুই পাশে সংযোগ সড়ক তৈরি না করায় স্থানীয়রা বাঁশ দিয়ে একটি সাঁকো বানিয়েছেন। ওই সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা।

‎স্থানীয়দের ভাষ্য, সেতু নির্মাণের পর ভেবেছিলেন দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই প্রত্যাশা পূরণ হয়নি।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৯৫ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মেয়াদ সংশোধন করে ২০২৬ সালের ৩০শে জুন পর্যন্ত করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি।

‎বি এল বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন বলেন, জনস্বার্থে অনতিবিলম্বে ব্রীজটি নির্মাণ সম্পন্ন করা দরকার।

‎এদিকে দফায় দফায় সময় বাড়িয়েও কাজ সম্পন্ন না করার ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। ঠিকাদার এরই মধ্যে কাজ শুরু করেছেন বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews