শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ;

৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি;

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত




সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

​রাজনীতির দীর্ঘ পথচলায় বহু মামলা-হামলার শিকার হয়েও আদর্শ থেকে একচুলও সরে দাঁড়াননি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি। রাজপথের পরীক্ষিত এই সৈনিক বর্তমানে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় ২২ বছরের রাজনৈতিক জীবনে জনস্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি বারবার কারাবরণ ও রাজনৈতিক দমনপীড়নের মুখোমুখি হলেও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই থেকে কখনো পিছপা হননি।
​কঠিন ও সংকটময় এই রাজনৈতিক পথপরিক্রমায় তার প্রধান রাজনৈতিক অভিভাবক ও প্রেরণার উৎস হিসেবে সবসময় পাশে থেকেছেন বিশিষ্ট জননেতা, মানবিক এমপি আমিরুল ইসলাম আলিম। তার দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় রহিজ ব্যাপারি জনকল্যাণমূলক রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছেন।
​এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের মুখেও এখন তার সততা ও জনসেবার প্রশংসা শোনা যায়। কৃষক বুদ্দু শেখ ও তাঁত শ্রমিক মোতালেব জানান, ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং বেলকুচির তাঁত শিল্পের দুর্দিনে শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেন। এছাড়া বয়স্ক ও বিধবা ভাতা প্রদানে কিংবা চরম বিপদের দিনে তিনি মায়ের স্নেহ ও ছায়ার মতো মানুষের পাশে থাকেন বলে জানান স্থানীয়রা।
​এদিকে আনুষ্ঠানিক কোনো পদ-পদবি বা মেম্বার নির্বাচিত হওয়ার আগেই তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। মানবিক এমপি আমিরুল ইসলাম আলিম-এর সহযোগিতায় তিনি নিজ উদ্যোগে এলাকার কাঁচা রাস্তা পাকা করে দিচ্ছেন এবং যোগাযোগ ব্যবস্থার চরম দুর্ভোগ লাঘবে কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যা স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থাকে করে তুলেছে আরও সহজ ও গতিশীল। পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে দুস্থ ও অসহায় মানুষদের আর্থিকভাবেও নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
​নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করতে তিনি সুনির্দিষ্ট কিছু এজেন্ডা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে— কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত দুস্থদের মাঝে সরকারি সহায়তা বণ্টন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জন্মনিবন্ধনসহ সকল নাগরিক সেবা হয়রানিমুক্ত ও ঘুষমুক্ত করা।
​দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে একটি বৈষম্যহীন ও উন্নত জনপদে রূপান্তর করতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews