বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার;

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত




​মোঃ নুরে আলম সিদ্দিকী
লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের কালীগঞ্জে শিক্ষককে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন জব্বারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া করে স্থানীয় একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

​আজ বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানাধীন মদাতী ইউনিয়নের তালুক শাখাতী মৌজার হাজীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী মোস্তাকিনসহ ৫-৬ জন শিক্ষার্থী জব্বারিয়া মাদ্রাসার মাঠে ফুটবল খেলে। খেলার সময় তারা মাদ্রাসার নূরানী ক্লাসের দরজায় লাথি মেরে ক্ষতি করে। একই রাতে ওই শ্রেণিকক্ষে থাকা পানির পাম্প (মর্টার) চুরি হয়। পরদিন শনিবার সকালে বিষয়টি মাদ্রাসার নূরানী শ্রেণির শিক্ষক মোস্তাফিজুর রহমান সুপারকে জানান। পরবর্তীতে রোববারের ক্লাসে শিক্ষার্থীরা আসলে শিক্ষক মোস্তাফিজুর রহমান তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং ঘটনার সত্যতা পেয়ে মোস্তাকিনসহ কয়েকজনকে মাদ্রাসার বারান্দায় কান ধরে ওঠবস করান।

​এরই জেরে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষক মোস্তাফিজুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় আসার পথে অভিযুক্ত মনিরুল ইসলাম বাবু ও তার মা সোহাগী বেগম তার পথরোধ করেন এবং তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

​শিক্ষক মোস্তাফিজুর রহমান মাদ্রাসায় পৌঁছে সহকর্মীদের বিষয়টি জানালে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করেন এবং অভিযুক্তের শাস্তির দাবি জানান। এ সময় অভিযুক্ত মনিরুল ইসলাম বাবু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাকে ধাওয়া দেয়। প্রাণভয়ে তিনি মাদ্রাসার সংলগ্ন আলী আকবরের বাড়িতে আশ্রয় নিলে শিক্ষার্থীরা বাড়িটি ঘিরে ফেলে।

​পরিস্থিতি অবনতি হলে জব্বারিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে অভিযুক্ত মনিরুল ইসলাম বাবুকে নিজেদের হেফাজতে নিয়ে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews