শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ;

খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা;

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত




​বিষয়: প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নকে পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করার নিমিত্তে আবেদন ও লিখিত আপত্তি।
​মহোদয়,
আমি নিম্নস্বাক্ষরকারী কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ভারুয়াখালী ইউনিয়নের অধিবাসী ও সচেতন নাগরিক হই। সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, কক্সবাজার পৌরসভা, সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ২টি পূর্ণাঙ্গ ইউনিয়ন একটি ইউনিয়নের কিছু অংশ এবং রামু উপজেলার ২টি ইউনিয়নের কিছু অংশ নিয়ে ককসবাজারে বাংলাদেশের ১৩ তম নতুন সিটি করপোরেশন গঠনের সীমানা প্রস্তাব করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে সীমানা সংক্রান্ত লিখিত আপত্তি বা প্রস্তাব আহ্বানের প্রেক্ষিতে আমি ভারুয়াখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে নিম্নোক্ত যৌক্তিক ও আইনগত ভিত্তির ওপর নির্ভর করে এই আবেদন উপস্থাপন করছি:
#ভৌগোলিক অবস্থান বিচারে রামু উপজেলার প্রস্তাবিত দুইটি ইউনিয়নের তুলনায় ভারুয়াখালী ইউনিয়নের অবস্থান কক্সবাজার পৌরসভার অনেক নিকটে ও সংলগ্ন। দূরত্বের দিক থেকে নিকটবর্তী হওয়া সত্ত্বেও একটি সমৃদ্ধ ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়নকে বাদ দিয়ে দূরবর্তী এলাকা অন্তর্ভুক্ত করা ভৌগোলিক ধারাবাহিকতার (Geographical Contiguity) নীতিপরিপন্থী।

#ভারুয়াখালী ইউনিয়ন ইতোমধ্যে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় নগর এলাকা (Urban Potential Area)-এ পরিণত হয়েছে। কক্সবাজার সদরের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে এই ইউনিয়নের গভীর ঐতিহাসিক ও সামাজিক যোগাযোগ বিদ্যমান।
​#স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর
​ ৩ (১) ও (২) অনুযায়ী সীমানা নির্ধারণ: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৩ নম্বর ধারায় নতুন স্থানকে সিটি করপোরেশন ঘোষণা ও সীমানা নির্ধারণের ক্ষেত্রে এলাকার জনঘনত্ব, নগরায়ণ, স্থানীয় অর্থনৈতিক গুরুত্ব এবং মূল শহরের সাথে যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। ভারুয়াখালী ইউনিয়ন উক্ত ধারা এবং বিধিমালার মানদণ্ডসমূহ ভারুয়াখালী-খুরুস্কুল সংযোগ সেতু(নির্মানাধীন) ও ভারুয়াখালী -চৌফলদন্ডী সংযোগ সেতু নির্মাণের পর সম্পূর্ণরূপে পূরণ করে।
#সদরের অন্যান্য সংলগ্ন ইউনিয়নগুলোকে অন্তর্ভুক্ত করে শুধুমাত্র ভারুয়াখালীকে বাদ দেওয়া হলে তা স্থানীয় জনগণের নাগরিক সুবিধা প্রাপ্তিতে বৈষম্য সৃষ্টি করবে। প্রশাসনিক যুক্তিসঙ্গততা (Administrative Justification) বজায় রাখতে ভারুয়াখালীকে অন্তর্ভুক্ত করা আইনগতভাবেই যুক্তিসঙ্গত।
​#সার্বিক উন্নয়ন ও মাস্টারপ্ল্যান সমন্বয়:
বৃহত্তর কক্সবাজার শহরকে একটি আধুনিক, পরিকল্পনাভিত্তিক পর্যটন ও প্রশাসনিক নগরী হিসেবে গড়ে তুলতে ভারুয়াখালী ইউনিয়নকে বাদ রেখে প্রস্তুতকৃত যেকোনো মাস্টারপ্ল্যান অসম্পূর্ণ থাকবে।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে আমাদের উত্থাপিত আইনগত ও প্রশাসনিক যুক্তিসমূহ বিবেচনাপূর্বক, প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের সীমানার মধ্যে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নকে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
​নিবেদক
ভারুয়াখালী ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ ও সর্বস্তরের জনগণের পক্ষে—
​১. নাম:-এডভোকেট শওকত বেলাাল
পিতা মরহুম কালা মিয়া
সাং-বড় চৌধুরী পাড়া, ভারুয়াখালী ইউনিয়ন।
ককসবাজার সদর,ককসবাজার।
মোবাইল০১৮১৮৯৫৭২৮৩
*সাবেক এডিশনাল পিপি, জেলাও দায়রা জজ আদালত, ককসবাজার।
*সিনিয়র কার্যনির্বাহী সদস্য-২০২৪-২৫ ইং
জেলা আইনজীবী সমিতি, ককসবাজার।
*সভাপতি-ভারুয়াখালী–পি এম খালী সংযোগ সেতু বাস্তবায়ন কমিটি।
*সভাপতি-আবু শামা সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি,ভারুয়াখালী।
*প্রতিষ্ঠাতা সদস্য-উল্টাখালী উচ্চ বিদ্যালয়,ভারুয়াখালী।
*সাবেক সদস্য-ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রসা পরিচালনা কমিটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews