
কবিতার নাম: লালমনিরহাট-২
কবি: শরৎ ভাদ্র চন্দ্র ;
আদিতমারী কালীগঞ্জের মাটি খামচে ধরেছে এক উম্মাদ শকুন
শকুনের এক ডানার নিচে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসায়ীর আশ্রয়,
অন্য ডানার নিচে আশ্রয় নিয়েছে হাইব্রিড দলছুট ধান্ডাবাজরা।
তার ডান পায়ের ধারালো নখের থাবায় পৃষ্ঠ হচ্ছে ত্যাগী দলপ্রেমীরা,
বাম পায়ের ধারালো নখের থাবায় পিষ্ট হচ্ছে হাজারো মানুষের স্বপ্ন ও দলীয় আদর্শ।
শকুনের পেট বেজায় মোটা, দীর্ঘদিনের ক্ষুদার্থ।
প্রতিনিয়ত পেটে ঢুকছে ক্যাসিনো এজেন্ট ও হুন্ডি ব্যবসার কমিশন।
তার জিহ্বার লালসায় দুই উপজেলার সকল দপ্তর চুষে যেন কাঁটা সার।
এখনই প্রতিহত করতে না পারলে তার শক্ত ঠোঁটের ঠোঁকরে দুই উপজেলা পরিষদ ভবনে ফাটল ধরবে।
তখন ধ্বংস স্তুপের ভবনগুলো হয়তো থাকবে
শুধু থাকবে না মানুষের আস্থা ও বিশ্বাস।
গৃহ পালিত বিশ্বস্ত কুকুর যখন পাগল হয় মুনিবের তখন দায়িত্ব তাকে মেরে ফেলা ,
আর সেতো উড়ে এসে জুড়ে বসা সুবিধাবাদী এক বুনো শকুন মাত্র।