বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান;

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ;

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মো: ফারুক হোসেন,বাহাউদ্দীন পলিন,প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: রফিকুল ইসলামসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা,কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তব্যে এস এম আহসান কবির বলেন,জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়,সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। প্রতিটি বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি বলেন,মাদক,সন্ত্রাস ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার,শিক্ষক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীদের নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে হবে। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কাউখালীর সুনাম ও উপজেলার মুখ উজ্জ্বল করার জন্য তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের সহযোগিতা ও পারিবারিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যারা বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে,তারা প্রত্যেকেই প্রশংসার দাবিদার।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা,নৈতিকতা ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা আয়োজন নয়,বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ,নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া পরিবেশ গড়ে তোলা।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।পুরস্কার ও সনদ পাওয়ার আনন্দে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews