মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র;

দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত;

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত




​মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে শেষ হয়।

​পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিনের ও সদস্য সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী।

​ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী তাঁর বক্তব্যে বলেন, “দেশের অখণ্ডতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে পুরো জাতিকে এক সুতোয় গেঁথেছিলেন।”

​তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনার কথা উল্লেখ করে বলেন, “ফ্যাসিবাদ-মুক্ত নতুন বাংলাদেশে জনগণের ভোটাধিকার রক্ষা ও একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়ে পুনর্গঠনের ধারায় এগিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল বিএনপিকে রাজপথে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।”

​বক্তব্য শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews