শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

প্রকাশিত সংবাদের প্রতিবাদ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত




প্রকাশিত সংবাদের প্রতিবাদ;

গত ২৩ আগস্ট ২০২৬ ইং তারিখে দৈনিক “মেলোডি” পত্রিকায় “প্রবাসীর বসতভিটা দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, উম্মে হাবিবার স্বামী প্রবাসে থাকার সুযোগে বেলাল ও তাঁর সহযোগীরা তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করছেন এবং জমিতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছেন। এ বিষয়ে উম্মে হাবিবা রামু থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে।

প্রকৃত ঘটনা হলো, তেচ্ছিপুল গ্রামের বাসিন্দা জাফর গং, সালাউদ্দিন গং-এর বিরুদ্ধে ১০ নম্বর চাকমারকুল ইউনিয়ন পরিষদে সম্পত্তিসংক্রান্ত একটি বিচার দায়ের করেন। বিবাদীদের মধ্যে উম্মে হাবিবার স্বামী আব্দুল হালিম প্রবাসে থাকায় তাঁকে কোনো নোটিশ প্রদান করা হয়নি।

উক্ত বিচারকার্য পরিচালনার জন্য চাকমারকুল ইউনিয়ন পরিষদ থেকে আমাকে—বেলাল মেম্বার, আমিন মেম্বার ও জামাল মেম্বারকে সমন্বয় করে একটি টিম গঠন করা হয়। পরবর্তীতে আমিন মেম্বার ও জামাল মেম্বার সার্ভেয়ার রানাকে সঙ্গে নিয়ে বসতভিটা বাদে অন্যান্য জায়গার সম্পত্তি পরিমাপ করেন। ওই পরিমাপের সময় উম্মে হাবিবার কোনো জায়গা-সম্পত্তি পাওয়া যায়নি।

উল্লেখ্য, আব্দুল হালিমের স্ত্রী বাড়িতে না থাকায় তাঁদের কোনো জায়গা-সম্পত্তি আমরা পরিমাপ করিনি। সুতরাং, বসতভিটা দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়ার যে অভিযোগ সংবাদে প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমি মনে করি।

আমি প্রকাশিত ওই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

এদিকে, উক্ত সংবাদ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ধন্যবাদান্তে,

এম. বেলাল উদ্দিন শাহীন
এম ইউপি, ১ নম্বর ওয়ার্ড
১০ নম্বর চাকমারকুল ইউনিয়ন পরিষদ
মোবাইল: ০১৮১৯-৬৯৭০৭২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews