শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
গত মঙ্গলবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত এ কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষের সংসার চালাতে অনেকটা কষ্ট হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে কম দামে চাল পাওয়ায় তাদের আর্থিক চাপ কিছুটা কমবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে। যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং প্রকৃত উপকারভোগীরা যথাযথভাবে সুবিধা পান, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।
সরকারের এ ধরনের জনবান্ধব কর্মসূচি নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০-৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews