শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ;

  • Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত




​মো: সোহরাওয়ার্দী হোসেন; সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১২নং পঞ্চক্রুশী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সরকারি নিয়ম অমান্য করে নির্ধারিত সময়ের আগেই তালা ঝুলিয়ে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। স্বয়ং ইউপি সচিব রাফিজুলের বিরুদ্ধেই অফিস সময়ের আগেই তালা ঝুলিয়ে চলে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী কার্ডধারী সাধারণ নারী ও সেবাগ্রহীতারা।
​স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ধরনের নাগরিক সেবা ও সামাজিক সুরক্ষা কার্ডসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রতিদিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দপ্তর খোলা রাখার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ১২নং পঞ্চক্রুশী ইউনিয়ন পরিষদে এই নিয়ম মানা হচ্ছে না। সম্প্রতি এর সত্যতা মিললে দেখা যায়, সেবা নিতে আসা কয়েকজন অসহায় নারী নির্ধারিত সময়ের আগেই ইউপি কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু ঘড়ির কাঁটায় তখন সবেমাত্র বিকেল ৩টা বেজেছে, আর প্রধান দরজায় ঝুলছে বড় তালা। খোঁজ নিয়ে দেখা যায়, ইউপি সচিব রাফিজুল নিজেই অফিস বন্ধ করে চলে গেছেন। দিনমজুরির ব্যস্ততা ও দীর্ঘ পথ পেরিয়ে এসে এমন পরিস্থিতিতে পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা।
​রহিমা বেগম বলেন:
“আমরা গরিব মানুষ, সংসার চালানোর জন্য নানা কাজে ব্যস্ত থাকি। এর ফাঁকে সামাজিক সুরক্ষা কার্ডের বিভিন্ন কাজের প্রয়োজনে কষ্ট করে ইউনিয়ন পরিষদে আসি। কিন্তু এখানে এসে দেখি বিকেল ৩টার সময়ই সচিব সাহেব অফিসের দরজায় বড় তালা ঝুলিয়ে চলে গেছেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী অফিস খোলা থাকার কথা বিকেল ৪টা পর্যন্ত। এভাবে সময়ের আগেই অফিস বন্ধ করে দিলে আমরা সাধারণ মানুষ সেবা পাব কোথায় এবং কার কাছে যাব?”
​চম্পা বেগম বলেন:
“দীর্ঘ পথ পেরিয়ে এবং দিনমজুরির কাজ ফেলে আমরা সেবা পাওয়ার আশায় পরিষদে এসেছিলাম। এসে দেখি অফিস ফাঁকা আর প্রধান দরজায় তালা ঝুলছে। সচিব সাহেব কাউকে কিছু না জানিয়েই আগেভাগে অফিস বন্ধ করে চলে গেছেন। আমাদের মতো অসহায় মানুষের এই ভোগান্তি দেখার কেউ নেই? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, যাতে সঠিক সময়ে অফিস খোলা রাখা হয় এবং এ ধরনের দায়িত্বহীনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”
​স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইউনিয়ন পরিষদ হলো প্রান্তিক মানুষের সেবা পাওয়ার মূল কেন্দ্র। সেখানে সচিব বা দায়িত্বশীলদের এ ধরনের দায়িত্বহীনতা সরকারের জনবান্ধব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে এবং সাধারণ মানুষকে অযথা ভোগান্তিতে ফেলে। সেবাগ্রহীতাদের এই দুর্ভোগ লাঘবে এবং অফিস সময় কঠোরভাবে নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলালাবাসী।
​এ বিষয়ে ১২নং পঞ্চক্রুশী ইউনিয়ন পরিষদের সচিব রাফিজুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews