শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩;

  • Update Time : শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে মোবাইল কোর্টের কর্মকর্তাদের গাড়ি আটকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর-কনেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে—এমন তথ্য পেয়ে মোবাইল কোর্টের একটি দল সেখানে অভিযান চালায়।এ সময় বাল্যবিবাহের অভিযোগে বর আল আমিনকে আটক করে নিয়ে আসার পথে তার পরিবারের লোকজনসহ প্রায় ২৫-৩০ জন ব্যক্তি মোবাইল কোর্টের গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় তারা সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ ও মোবাইল কোর্টের সঙ্গে থাকা স্টাফদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আত্রাই থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে পুলিশ অভিযান চালিয়ে বর-কনেসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বাল্যবিবাহ সংঘটন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ,রাব্বি,ইউনুস, সজলসহ আরও ২০-২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বাল্যবিবাহ প্রতিরোধ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews