সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি;

পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার;

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি ভীতিপ্রদ বিদেশী পিস্তল,গুলি, ম্যাগাজিন এবং গাঁজাসহ রাজিব খা(৩৮)নামের এক ব্যক্তিক গ্রেফতার করেছে পুলিশ।
​রোববার ৬ সেপ্টেম্বর-২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম, সঙ্গীয় চৌকস টিম ও ফোর্স সহ শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে আসামি রাজিব খা-এর বসতঘরে সরেজমিনে তল্লাশি চালিয়ে ১টি ৭.৬৫ এম এম পিস্তল (যাতে MADE IN USA,N1101 লেখা আছে), ১টি ম্যাগাজিন,৩ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি রাজিব খা বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খা-এর ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় পূর্বেও মাদক,জুয়া ও বিভিন্ন অপরাধমূলক ধারায় অন্তত ৫টি মামলা রয়েছে।
​উদ্ধারকৃত আলামতসহ আসামিকে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ সংক্রান্তে The Arms Act,1878 এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews