রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ;

কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার;

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত




কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোঃ রুবেল হোসেন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) এসআই (নিঃ) মহিউদ্দিন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মোঃ রুবেল হোসেন কাউখালী উপজেলার ৩নং
সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দাসেরকাঠি গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা মিরপুর থানার মামলা নং-৭৭(১০)/১৪ এবং দায়রা মামলা নং-৯৮৫৭/১৪-এর গ্রেফতারি পরোয়ানামূলে রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে তাকে থানায় আনা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানা বাস্তবায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারসহ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews