
মোঃ নুরুজ্জামান খোকন; কাউখালী(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সাগর(২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,১০ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে কাউখালী থানাধীন ২ নম্বর আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামের ধৃত আসামী মোঃ সাগরের বসতবাড়ির উত্তর-পূর্ব পাশের শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় তার দখল থেকে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে কাউখালী থানার এসআই (নিঃ) বিপ্লব বিশ্বাস এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাসুদ আল মামুন,এএসআই (নিঃ) মনিরুজ্জামান ও এএসআই(নিঃ) মোঃমোস্তফা কামাল অংশ নেন।
পরে পুলিশ বাদী হয়ে ধৃত আসামী মোঃসাগরের বিরুদ্ধে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে লিখিত এজাহার দায়ের করে।
কাউখালী থানায় এফআইআর করে ১০ সেপ্টেম্বর একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা প্রযোজ্য করা হয়েছে।
কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন
“মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান কঠোরভাবে অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।